যেখানেই অনিয়ম আর দূর্নীতি হবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলবে জামায়াত বলে হুশিয়ারী দিয়েছেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ৩ ঘটিকায় পাবনার ঈশ্বরদীতে গত ১৯ তারিখ ঢাকা সমাবেশে যাত্রা পথে মৃত্যু বরণকারী জামায়াত কর্মী মুস্তাফিজুর রহমান কলমের কবর জিয়ারত ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ঢাকার মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজের উপর বিমান বিধ্বস্ত হয়ে নিহত সকল শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনা করে তিনি বলেন, তাদের চিকিৎসা নিয়ে কোন প্রকার অনিয়ম মেনে নেয়া হবে না।
ডা. শফিকুর রহমান আরও বলেন, এক স্বৈরাচারকে দেশ থেকে উৎখাত করা হয়েছে কিন্তু আরও স্বৈরাচার দেশে অশান্তি তৈরির জন্য সর্বদা দেশের অভ্যন্তরে কাজ করে যাচ্ছে। কিন্তু জামায়াতে ইসলামী বাংলাদেশ এ দেশে আর কোন সাবৈরাচারকে মাথা তুলে দাড়াতে দেবে না।
বাংলাদেশ জামায়াত ইসলামের ঈশ্বরদী উপজেলা শাখার আমির নুরুজ্জামান প্রামানিকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাওলানা রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াত ইসলামী, অধ্যাপক আবু তালেব মন্ডল, পাবনা জেলা জামায়াতে আমীর।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।