রাজশাহীর মোহনপুরে অভিযান চালিয়ে একনলা বন্দুক উদ্ধার করেছে র্যাব। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টার দিকে উপজেলার কৃষ্ণপুর গ্রামের বান্দাপুকুর তিন রাস্তার মোড় এলাকা থেকে এ বন্দুক উদ্ধার করা হয়। শনিবার (১২ সেপ্টেম্বর) এক র্যাব-৫ রাজশাহী মিডিয়া উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
র্যাব জানায়, দেশীয় অস্ত্র থাকার গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর মোহনপুরে অভিযান চালানো হয়। পরিত্যক্ত ভাঙ্গা মসজিদের ভিতরে দক্ষিণ কোনা হতে একটি মাজিম এগ্রো ইন্ডাস্ট্রিজসহ অন্যান্য লেখা সাদা বস্তার মুখ বাঁধা অবস্থায় পরিত্যক্ত উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তার ভিতর থেকে ০১ টি একনলা বন্দুক পাওয়া যায় এবং স্বাক্ষীদের উপস্থিতে বিধি মোতাবেক জব্দ করে। উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
আগামীতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।