সকল মেনু

রাবেমিতে আসবেন প্রধানমন্ত্রী, কপাল খুলছে উত্তরাঞ্চলবাসীর

বিশ্বমানের উন্নত চিকিৎসা প্রাপ্তিতে উত্তর জনপদের মানুষের আস্থা ও ভরসার মূল কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি)। প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রতিষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসার কথা জানিয়েছেন রামেবির সিন্ডিকেট সদস্যরা। শনিবার (১২ সেপ্টেম্বর) রামেবির উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে তারা এ আশাবাদ ব্যক্ত করেন। এদিন রাজশাহী নগরীর সিলিন্দা এলাকায় ৬৭.৭৮ একর জমির ওপর চলমান উন্নয়ন কাজ পরিদর্শনকালে কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন রামেবির সিন্ডিকেট সদস্যরা
রামেবির সিন্ডিকেট সদস্যরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার বিষয়েও কথা বলেন। কাজ এগিয়ে নিতে সরকার ও নিজের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন  পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও রামেবির  সিন্ডিকেট সদস্য এ্যাডভোকেট শফিকুল হক মিলন। এ সময় রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও রামেবির  সিন্ডিকেট সদস অধ্যাপক নজরুল ইসলাম তিনিও রামেবির কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে সব ধরণের সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
পরিদর্শনকালে এ দুই সংসদ সদস্য আরও বলেন, রামেবি শুধু রাজশাহীর নয়, এ অঞ্চলের মানুষের চিকিৎসা সেবায় বড় ধরণের ভূমিকা পালন করবে। এ সময়  প্রধানমন্ত্রীকে রামেবি পরিদর্শনে নিয়ে আসারও আশাবাদ ব্যক্ত করেন তারা।

সিন্ডিকেট সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রামেবির কোষাধ্যক্ষ ও সিন্ডিকেট সদস্য,  ডা. মো. জাকির হোসেন খোন্দকার, প্রফেসর ডা. খন্দকার মো. ফয়সল আলম, প্রফেসর ডা. মো. জহিরুল হক, প্রফেসর ডা. মো. আজিজুল হক আজাদ,  প্রফেসর ডা. লিয়াকত আলী, প্রফেসর ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম, অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম,  ড. মোহাম্মদ সাদিকুল ইসলাম স্বপন। এছাড়াও উপস্থিত ছিলেন রামেবির ভারপ্রাপ্ত রেজিস্টার ও সিন্ডিকেট সভার সদস্য সচিব প্রফেসর ডা. শাহ আলমসহ রামেবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top