নাটোর থেকে প্রকাশিত দৈনিক বারবেলা পত্রিকার সম্পাদক মো আলেক আলী শেখ কে সভাপতি ও দৈনিক লাখোকন্ঠ পত্রিকায় নাটোর জেলা প্রতিনিধি মো. রেজাউল করিম মিন্টুকে সাধারণ সম্পাদক করে ২৯ সদসসের কমিটি গঠন করা হয়। শনিবার নাটোরের সাহারা প্লাজার কনফারেন্স রুমে অনুষ্ঠিত দ্বি বার্ষিক সম্মেলন (২০২৫) এর নিবার্চন কমিশনার আঃ রশিদ এ কমিটির ঘোষণা দেন।
কমিটির অন্যদের মধ্যে সহ সভাপতি আ: মান্নান দৈনিক জনদেশ, সরুজ আলী তন্নী বাংলাদেশের আলো যুগ্ম সাধারণ সম্পাদক মো কায়েস উদ্দিন ভোরের চেতনা,মো রেজাউল করিম দৈনিক সকালে সময়, মেহেরুল ইসলাম .শামীম সরদার।আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রবিউল করিম। সাংগঠনিক সম্পাদক শাহিন আলম সহ সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন দৈনিক উত্তরা প্রতিদিন, কোষাধ্যক্ষ মো সাদ্দাম হোসেন, মহিলা সম্পদিকা মোছা ফারজানা ববি, প্রচার সম্পাদক মো আশরাফুল ইসলাম। স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক তানভীর আল তামিম, দপ্তর সম্পাদক প্রসেনজিৎ কুমার, শিক্ষা ও সাংস্কৃতিক সামসুল ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক শাহাজালাল নাসিম ও কার্যনির্বাহী সদস্য মো হাবিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন,উন্নয়ন কর্মী বিশিষ্ট সংগঠক ও মোছা: সালেহা কামরুল, এডভোকেট মো. রবিউল করিম, ভোরের কাগজ এর সাংবাদিক সাঈদ সিদ্দিকসহ সম্মানিত ব্যক্তিবর্গ ও প্রিন্ট মিডিয়ার ইলেকট্রনিক সাংবাদিকরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।