সুনামগঞ্জের জামালগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ মে) দুপুরে উপজেলার বাকসার হাওরে এ ঘটনা ঘটে। নিহত কৃষক জাকির হোসেন (৩৫) উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ঝড়ো বাতাস ও বৃষ্টিপাত শুরু। এসময় উপজেলার বাকসার হাওরে নিজের জমির ধান কাটছিলেন কৃষক জাকির হোসেন।
এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হলে সেখানে থাকা অন্যান্য কৃষকরা তাকে জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জামালগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।