সকল মেনু

লালপুরে এবি পার্টি নেতা নাসিমের খাদ্যসামগ্রী বিতরণ

নাটোরের লালপুরে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক এএসএম মোকাররেবুর রহমান নাসিম। শুক্রবার (২৮ মার্চ) লালপুরের বিভিন্ন গ্রামের অসহায় ৫০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।

এবি পাটির নেতা আব্দুল হাকিম বলেন, তিনি আগামী জাতীয় নির্বাচনে নাটোর-১ ( লালপুর-বাগাতিপাড়া) আসনের মনোনিত প্রার্থী।

এম আর নাসিম বলেন, আমি প্রতি বছরই কোন প্রচার ছাড়াই ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী, শীতবস্ত্র, অসহায় শিক্ষার্থীদের সহায়তা প্রদান করে থাকি। তিনি সকলের দোয়া কামনা করেছেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top