সকল মেনু

ফুটপাত ও যানজটমুক্ত হলো সুনামগঞ্জ

সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার হিসেবে যোগদান করার পরদিন সোমবার বিকেলে জেলায় কর্মরত স্থানীয়, জাতীয় গণমাধ্যমের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ।
সভায় উপস্থিত সাংবাদিকগণ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এবং বিশেষ করে জেলা শহরে যানজটের নিরসনে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, রমজান মাস চলছে, সামনে ঈদ বাজার। শান্তির শহর সুনামগঞ্জে এখনই সড়কে চলাচল করা কষ্টকর হয়ে উঠেছে। দীর্ঘক্ষণ ট্রাফিকে জ্যামে আটকে থাকতে হয় শহরবাসীকে। এর জবাবে শহরের ট্রাফিক ব্যবস্থাকে সহনীয় পর্যায়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানান পুলিশ সুপার।
সভা শেষ হওয়ার পর থেকে মঙ্গলবার সন্ধ্যায় শহরের আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) এবং কালীবাড়ি এলাকায় গিয়ে দেখা যায়, পুলিশের দুটি দল সড়কের যানজট নিরসনে অভিযানে নামে। একই সময়ে ট্রাফিক পুলিশের একটি দল আলফাত স্কয়ারে অবৈধ যানবাহন জব্দ করতে অভিযান পরিচালনা করছিল। এ সময় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) আরেকটি দল সড়কের ট্রাফিক জ্যাম কমাতে শহরের প্রধান সড়কে দখলে থাকা ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালায়। সন্ধ্যার আগে আলফাত স্কয়ার থেকে কালীবাড়ি এলাকার ফুটপাত থেকে সকল হকারদের উচ্ছেদ করে ডিবি পুলিশ। ঘন্টা খানেকের অভিযানের পর সড়ক পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায় এবং সড়কে চলাচলরত গাড়িগুলো কোন ট্রাফিক জ্যাম ছাড়াই স্বাভাবিকভাবে চলাচল করছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া এন্ড অপস) মো. জাকির হোসাইন বলেন, আমরা একজন নিষ্ঠাবান, দক্ষ এবং দায়িত্বশীল পুলিশ সুপার পেয়েছি। সভা শেষ হওয়ার সাথে সাথেই, স্যার শহরের সড়ককে যানজট মুক্ত করার নির্দেশ দিয়েছেন। নির্দেশ পেয়ে আমাদের সহকর্মীরা যে যার কাজ শুরু করেছেন। এবং দ্রুততার সাথে যানবহন চলাচল স্বাভাবিক রাখতে সড়কে অভিযান চালিয়ে সড়কের ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। শহরের সকল সড়ককে যানজট মুক্ত এবং নিরাপদ রাখতে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top