সকল মেনু

সুনামগঞ্জে ২ চোরাকারবারি, ৩ আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৫

সুনামগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে “অপারেশন ডেভিল হান্ট” এ গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা পুলিশের অভিযানে ২ চোরাকারবারি ও তিন আওয়ামী লীগ নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, রফিকুল ইসলাম রকি (২৩), সে শাল্লা উপজেলার সুলতানপুর গ্রামের বাসিন্দা ও নিষিদ্ধ সংগঠন শাল্লা উপজেলা ছাত্রলীগের সদস্য, আছাদ আহমদ টিটু (৪৭), সে ছাতক উপজেলার মধুকুনি (বকিরপার) গ্রামের বাসিন্দা ও ছাতক সদর ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, মতিন মিয়া (৫৭), সে তাহিরপুর উপজেলার মধ্যতাহিরপুর গ্রামের বাসিন্দা ও তাহিরপুর উপজেলা শ্রমীকলীগের যুগ্ম আহ্বায়ক, আমিনুল ইসলাম (২২), সে দোয়ারাবাজার উপজেলার পুরান বাঁশতলা গ্রামের বাসিন্দা ও এলাকার চিহ্নিত চোরাকারবারি, শফিকুল ইসলাম সাদ্দাম (১৯), সে দোয়ারাবাজার উপজেলার দলেরগাঁও গ্রামের বাসিন্দা ও এলাকার চিহ্নিত চোরাকারবারি।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড মিডিয়া) মো. জাকির হোসাইন জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top