সকল মেনু

লালপুরে ডেভিলহান্ট অভিযানে আওয়ামীলীগ নেতা আটক

নাটোরের লালপুরে ‘ডেভিল হান্ট’ অভিযানে মতিউর রহমান (৫৭) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফ্রেব্রুয়ারি) ভোরে উপজেলার বেড়িলাবাড়ি গ্রামে অভিযান চালিয়ে জোতগৌরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করে পুলিশ। মতিউর রহমান উপজেলার ওই একই গ্রামের আব্দুল গফুরের ছেলে ও দুড়দুড়িয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন অপরাধ নিবারণকল্পে, অপরাধ প্রতিরোধ আইনে তাকে আটক করে দুপুরে নাটোর আদালতে প্রেরণ করা হয়েছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top