সকল মেনু

রাজশাহীতে যুবলীগের হামলায় যুবদল নেতা সৌরভ আহত

রাজশাহীর মোহনপুরে জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক উপজেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী সৌরভ খান রনিকে(৩০) উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী ভুট্টু সহ স্থানীয় কয়েকজন আওয়ামী লীগের সন্ত্রাসী নেতাকর্মীরা কুপিয়ে গুরুতর জখম করেছে।
রবিবার (১০ ফেব্রুয়ারি ) দুপুরে উপজেলার বাকশিমইল ইউনিয়নের মিরপুর বিলে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত যুবদল নেতা সৌরভকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
স্থানীয় সূত্রে জানাগেছে, যুবদল নেতা সৌরভ মিরপুর বিলে গভীর নলকূপের(ডিপ) কাজ পাশে বসে হিসাব নিকাশ করছিলেন এমন সময়  যুবলীগ নেতা মোহাম্মদ আলীসহ আওয়ামী লীগের কয়েকজন সন্ত্রাসীরা পেছন থেকে হামলা করে। এবং ধারালো অস্ত্র নিয়ে সন্ত্রাসীরা তার ওপর আক্রমন করে এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায়। পরে আহত সৌরভের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রামেক হাসপাতালে স্থানান্তর করেন।
আহত যুবদল নেতা সৌরভ খান রনি বলেন, পূর্ব পরিকল্পিতভাবে মিরপুর বিলের একটি পান বরজে অবস্থান করেছিল একই এলাকার মোহনপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী ভুট্টু, বাকশিমইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাহিদ হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি সামসুল আলম, স্থানীয় ওয়ার্ড ছাত্রলীগের সদস্য নাদিম আলীসহ ২০ থেকে ৩০ জন।
সৌরভ খান রনি দাবি করেছেন যুবলীগ নেতা ভুট্টু, নাহিদ, সামসুল, নাদিমের নেতৃত্বে ২০/৩০ জন  দেশীয় অস্ত্র রামদা, চাপাতি, হাতুড়ি, লোহার রড এগুলো নিয়ে আমার ওপর এ হামলা চালানো হয়েছে ।
এ ঘটনায় রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কে এইচ রানা শেখ গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন । তিনি দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান৷
মোহনপুর থানার ওসি আতাউর রহমান হামলার ঘটনা নিশ্চিত করে বলেন, আসামীদের নাম ঠিকানা সংগ্রহ করা হয়েছে। হামলার ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top