ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার মোলানী বাজারের পাশে অবৈধভাবে জমি দখল ও ৪০টি গাছ কাটার সংবাদের ভিত্তিতে সংবাদসংগ্রহের সময় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি হাসান আলী ও দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি মাজেদুল ইসলামের উপর অতর্কিত হামলা করা হয়েছে। এ সময় তাকে হত্যার হুমকিসহ মারধর করে মোবাইল, ক্যামেরা ও একটি মাইক্রোফন ছিনিয়ে নেওয়া হয়।
শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার সময় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জেলা ও উপজেলার সাংবাদিকরা তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানিয়েছেন।
কালবেলার প্রতিনিধি মাজেদুল ইসলাম হৃদয় বলেন, আমরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেখি ৯৯৯ কল পেয়ে পুলিশ গিয়েছে। উভয় পক্ষকে বুঝিয়ে কোন ঝামেলা বা মারামারি না করার কথা বলে চলে যায়। এসময় আমি উভয় পক্ষের উদ্দেশ্যে বলি সকলের বক্তব্য নেওয়া হয়েছে আর কেউ কি দিবেন? এসময় রেজু নামে একজনসহ তার লোকজন আমাকে ও আমার সহকর্মী হাসান আলীকে পুলিশের সামনেই বেধরক মারধর করে ।
সাংবাদিক হাসান আলী বলেন, রেজু নামে ছেলেটিসহ কয়েকজন যুবক ও মহিলারা গাছ কাটা ও অবৈধভাবে জমি দখলের চেষ্টা করায় তাদের কাজে বাধা প্রদানের কারণে আমাদের উপর পুলিশের সামনেই মারধর করে আমার একটি মোবাইল ও সহকর্মী মাজেদুলের একটি ক্যামেরা ও মাইক্রোফোন ছিনিয়ে নেয় রেজুসহ তার লোকজন। ঠাকুরগাঁও সদর থানায় আমি একটি লিখিত অভিযোগ দায়ের করি। আমরা এঘটনায় দোষীদের গ্রেফতারসহ সর্বোচ্চ শাস্তির দাবি করছি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।