সকল মেনু

লালপুরে আবেগ-স্মৃতিতে ভরা আয়োজনে এসএসসি ব্যাচ বিদায়

নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লক্ষনবাড়ীয়া চৌমোহিনী উচ্চ বিদ্যালয় অ্যান্ড এসএসসি (ভোকেশনাল) ও বি.এম কলেজে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক আবেগঘন ও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। অন্যদিকে বিদায়ী শিক্ষার্থীদের চোখে-মুখে ছিল আনন্দ-বেদনার মিশ্র অনুভূতি—প্রিয় শিক্ষাঙ্গন ছেড়ে নতুন জীবনের পথে পা রাখার মুহূর্ত যেন স্মৃতির পাতা ভারী করে তোলে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব শফিকুল ইসলাম। বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক রাশেদুল ইসলামসহ সিনিয়র শিক্ষক জামিরুল ইসলাম, মহব্বত আলী, আব্দুল হান্নান, রকিবুল ইসলাম, পূর্ণিমা এবং সহকারী শিক্ষক আরিফুল ইসলাম ও কুমারী দুলালী রানী।

বক্তারা বলেন, শিক্ষা কেবল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যম নয়; এটি মানুষকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলে। তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে সততা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের মাধ্যমে জীবনে সফল হওয়ার আহ্বান জানান।
বিদায়ী শিক্ষার্থীরা তাদের বক্তব্যে শিক্ষকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে। তারা বলেন, এই শিক্ষাপ্রতিষ্ঠান তাদের শুধু পাঠ্যজ্ঞানই দেয়নি, বরং জীবনের মূল্যবোধ ও স্বপ্ন দেখার সাহস যুগিয়েছে।

অনুষ্ঠানে নবীনদের স্বাগত জানানো এবং বিদায়ীদের সমমাননা প্রদান, যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

সর্বশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top