সকল মেনু

নওগাঁয় শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

নওগাঁয় সপ্তম শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় আব্দুস সালাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার দুপুর ১২টার দিকে নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মেহেদী হাসান তালুকদার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। আব্দুস সালাম সদর উপজেলার বর্ষাইল মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।
ভিকটিমের পরিবার পত্নীতলা উপজেলায় ভাড়া বাসায় থাকতেন। আব্দুস সালামও পাশের একটি বাসায় থাকতেন এবং ভাঙারির ব্যবসা করতেন। মাদ্রাসায় যাওয়া-আসার পথে মেয়েটিকে সালাম বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিত এবং হয়রানি করত।
২০২২ সালের ১১ জুলাই বিকালে সে একটি বাজার এলাকা থেকে মেয়েটিকে অপহরণ করে নওগাঁ সদর উপজেলার ভবানীপুর দক্ষিণপাড়ার একটি ভাড়া বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে।
ঘটনার পর মেয়েটির বাবা পত্নীতলা থানায় অভিযোগ করলে র‍্যাব অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করে এবং সালামকে গ্রেপ্তার করে।
তদন্ত শেষে পুলিশ সালামসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। আদালত ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে একমাত্র সালামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাজা দেয়। বাকি তিনজনকে খালাস দেওয়া হয়।
রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী রেজাউল করিম সন্তোষ প্রকাশ করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী ফাহমিদা কুলসুম জানিয়েছেন, তারা উচ্চ আদালতে আপিল করবেন।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top