সকল মেনু

গোমস্তাপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ সভা

আগামী রোববার অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফল করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হল রুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের বাস্তবায়নে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আব্দুল হামিদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, ডাঃ আব্দুল আলিম, ডাঃ আব্দুল সামাদ, মো. আবদুল্লাহ আল নোমান, স্থানীয় গণমাধ্যমকর্মী প্রমূখ ।
অবহিতকরণ সভায় জানানো হয় , রবিবার (২৮ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ১টি স্থায়ী কেন্দ্র ও ১৯২টি অস্থায়ী কেন্দ্রসহ মোট ১৯৩টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।  উপজেলায় মোট ৩৭ হাজার ৪৫১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়স পর্যন্ত ৪ হাজার ৬৬৫ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত ৩২ হাজার ৭৮৬ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top