নাটোরের লালপুর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় হতদরিদ্র মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে। উপজেলার ৩ নম্বর চংধুপইল ইউনিয়নে এ কর্মসূচির আওতায় ১ হাজার ৫৪৯ জন উপকারভোগীর মাঝে ১০ কেজি করে চাল দেওয়া হয়।
রোববার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপকারভোগীদের মাঝে এই চাল বিতরণ করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদকে সামনে রেখে অসচ্ছল মানুষের খাদ্য সহায়তা নিশ্চিত করতে সরকারের বিশেষ এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ৩ নম্বর চংধুপইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম ও ইউনিয়ন পরিষদের সচিব নাফিউল ইসলাম। তারা জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী প্রকৃত হতদরিদ্র পরিবারের তালিকা যাচাই-বাছাই করে তাদের মাঝে এ সহায়তা দেওয়া হয়েছে, যাতে ঈদের আনন্দ থেকে কোনো দরিদ্র পরিবার বঞ্চিত না হয়।
চেয়ারম্যান রেজাউল করিম বলেন, ঈদকে সামনে রেখে সরকারের এই উদ্যোগ অসহায় মানুষের জন্য বড় সহায়তা। সুষ্ঠু ও স্বচ্ছভাবে উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করা হচ্ছে।
এ সময় ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।