র্যাব-৯ সিলেটের সুনামগঞ্জ সিপিসি-৩ এর একটি অভিযানিক দল সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় টহলকালীন সময় ৩৯ বোতল বিদেশী মদসহ ১ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত মোঃ আল আমিন (২২), বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামের মোঃ ছিদ্দিক মিয়া ছেলে।
আজ মঙ্গলবার দুপুরে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) মধ্যরাতে, বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দুধপুর এলাকায় মাদকদ্রব্য বেচাকেনা হচ্ছে। এমন খবরের ভিত্তিতে র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে ১ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে সে জানায়, তার হেফাজতে ১টি প্লাস্টিকের বস্তার ভিতর বিদেশী মদ রয়েছে। পরবর্তীতে তার হেফাজতে থাকা প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ৩৯ বোতল বভারতীয় মদসহ তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৯ সিলেটের সুনামগঞ্জ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার কপিল দেব গাইন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।