সকল মেনু

রাস্তায় ঘুরে ঘুরে কম্বল বিতরণ, সিংড়ায় ইউএনও’র অনন্য দৃষ্টান্ত

সারা দেশের ন্যায় নাটোরের সিংড়ায় বেড়েই চলেছে শীতের দাপট। কিছু এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টিতে অসহায় মানুষের মাঝে বেড়েছে দুর্ভোগ। এসকল অসহায় ও রাস্তার ছিন্নমূল শীতার্তদের মাঝে ঘুরে ঘুরে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করছেন ইউএনও।
মঙ্গলবার দিনব্যাপি উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদ, তেমুক নওগাঁ মৎস্যজীবি সমিতি, চলনবিল প্রতিবন্ধী বিদ্যালয়, শেরকোল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা সহ রাস্তায় ঘুরে ঘুরে প্রায় তিন হাজার শীতবস্ত্র বিতরণ করেন সিংড়ার ইউএনও আব্দুল্লাহ আল রিফাত।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিথুন কুন্ডু, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, তেমুক নওগাঁ মৎস্যজীবি সমিতির সভাপতি আফতাব আলী বাবু প্রমূখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত বলেন, এই শীতে একটা গরম কাপড় অথবা কম্বলের অভাব একজন অসহায় মানুষই উপলব্ধি করতে পারছেন। সবাইকে শীতার্তদের পাশে দাড়ানোর আহবান জানান তিনি।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top