আদর্শ নাগরিক তৈরির অঙ্গীকার—এই স্লোগানকে সামনে রেখে নাটোরের লালপুরে দিগন্ত ইন্টারন্যাশনাল ক্যাডেট একাডেমিতে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) ভেল্লাবাড়ীয়া এলাকায় অবস্থিত দিগন্ত ইন্টারন্যাশনাল ক্যাডেট একাডেমি ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিগন্ত ইন্টারন্যাশনাল ক্যাডেট একাডেমির চেয়ারম্যান সাজ্জাদুর রহমান উজ্জ্বল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া পৌর পি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিগন্ত ইন্টারন্যাশনাল ক্যাডেট একাডেমির ব্যবস্থাপনা পরিচালক হাসানুজ্জামান বুলবুল, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান, হাজিরহাট–ভবানীপুর শাখার ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম এবং পরিচালক মো. নূরুল ইসলাম ও আব্দুস সামাদ। এ ছাড়া অভিভাবক সদস্য মানিকুজ্জামানসহ শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী চারজন শিক্ষার্থীর হাতে পুরস্কার হিসেবে চারটি বাইসাইকেল তুলে দেওয়া হয়। পাশাপাশি কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, কলমসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমির পরিচালক আশরাফুল ইসলাম।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।