লালপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা পরিষদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) লালপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড় , উপজেলা প্রকৌশলী অসিত বরণ দেব ,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মুনজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ মাওলানা নৈইমুদ্দিন, লালপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সালাহ্ উদ্দিন প্রমুখ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলীর সঞ্চালনায় আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আব্দুল করিম।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।