সকল মেনু

শিবগঞ্জে চোখ উপড়ে পাহারাদারকে হত্যা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তোজাম্মেল হক (৬৫) নামে এক পুকুর পাহাড়াদারের চোখ উপড়ে ফেলার পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
নিহত ব্যক্তি উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামের মৃত জোনাব আলীর ছেলে।
শনিবার (২৯ নভেম্বর) গভীর রাতে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামে পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। নিহতের ছেলে নফিউল্লাহ বলেন, মুসলিমপুর গ্রামের পাশে বেলাল উদ্দিনের নুইন্যা পুকুর পাহাড়া দিতেন পিতা তোজাম্মেল হক। রাতে কে কারা চোখ উপড়ে ফেলে তাকে হত্যা করেছে। রোববার ভোরে এক ব্যক্তির ফোনের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে এসে পিতাকে মৃত অবস্থায় দেখতে পাই। নিহতের স্ত্রী নিলুফা বেগম ও মেয়ে সায়েমা খাতুন বলেন, কারো সাথে আমাদের শত্রুতা ছিল না।
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা চাঁপাইনবাবগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি সবোর্চ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, জড়িতদের শিগগির গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top