সকল মেনু

সিংড়ায় বিএনপির জনপ্রিয় নেতা দাউদার মাহমুদের উঠান বৈঠক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার সুফল সম্পর্কে গণসচেতনতা তৈরির লক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৪.৩০টায় উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের কালীগঞ্জ বাজারে ইউনিয়ন বিএনপি আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তরুন জননেতা দাউদার মাহমুদ।

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনগনের হাতে তুলে দেন এবং এর সুফল সম্পর্কে জনগণকে অবহিত করেন।

উঠান বৈঠকে তরুন জননেতা দাউদার মাহমুদ বলেন জনগণের সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। তিনি ১২টি ইউনিয়ন এবং পৌরসভার প্রতিটি ওয়ার্ডে জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফার বার্তা জনগণের মাঝে বিলিয়ে দিয়ে সমর্থন কামনা করছেন।

ছাতারদিঘী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মো. ফেরদৌস আলম দুলালের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব আব্দুল মালেক, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. ওমর ফারুক, উপজেলা বিএনপির সদস্য সবুজ মাহমুদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সাইদ পলাশ, পৌর যুবদলের সদস্য সচিব আমিনুল হক, যুবদল নেতা আব্দুল্লাহ আল মমিন প্রমুখ।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top