নাটোরের বড়াইগ্রামে উপজেলা অডিটোরিয়াম হল রুমে পিঠা উৎসব ২০২৫ উদযাপিত হয়েছে।
সোমবার সকাল ১০ টার সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্ভোবন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ লায়লা জান্নাতুল ফেরদৌস।
এবং তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করে গ্রামের কালের বিবর্তনে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী পুল- পিঠা খেয়ে সকলকে উৎসাহিত করেন উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ ডালিয়া পারভীন এর সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী এ অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের মেয়েরা অংশগ্রহণ করেন ।
এবং তিনি বলেন, গ্রামের ঐতিহ্যবাহী বিভিন্ন রকম রসালো পিঠা হারিয়ে যাচ্ছে সেগুলো ছেলে মেয়েরা এ অনুষ্ঠানে দেখার সুযোগ পেয়ে উৎসাহিত হচ্ছে, এছারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হেলাল উদ্দিন, খাদ্য কর্মকর্তা ডালিম হোসেন, তারুণ্য উৎসব হিসেবে বিভিন্ন স্কুল কলেজের ছেলে-মেয়েরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।