সকল মেনু

নাটোর-১ আসনে বিএনপি’র মনোনয়ন পুনর্বিবেচনার দাবি

৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) সংসদীয় আসনে বিএনপি’র মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি’র কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু’র সমর্থকেরা।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে লালপুর উপজেলা ও গোপালপুর পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে গোপালপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ মাঠ থেকে একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের হয়ে গোপালপুর বাজার প্রদক্ষিণ করে রেলগেট এলাকার অবস্থান নেয়, এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা কিছুক্ষণ রেলগেট এলাকা অবরোধ করে রাখে।

এসময় বিক্ষোভ মিছিল থেকে নেতাকর্মীরা আগামী শুক্রবারের মধ্যে মনোনয়ন প্রত্যাহার করে তাইফুল ইসলাম টিপুকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, গোপালপুর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম রানা।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top