সকল মেনু

আত্রাইয়ে সমবায় দিবসে র‍্যালি-সভা

‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উযদাপন করা হয়েছে। শনিবার (১লা নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়বৃন্দের যৌথ আয়োজনে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পতাকা উত্তোলন শেষে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ নূরে আলম সিদ্দিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা এস.এম. নিজাম উদ্দিন আহম্মেদ । সঞ্চালনা করেন, আত্রাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন আত্রাই উপজেলা কৃষি সম্প্রসারণে বিদ্যুৎ চালিত সেচ পাম্প সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন, মুক্তিযোদ্ধা আফিল উদ্দিন, প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায় সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় সমবায় সদস্যরা উপস্থিত ছিলেন।
ফন্ট সাইজ:
5Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top