সকল মেনু

টুঙ্গিপাড়ায় সমবায় দিবস পালিত

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পালিত হয়েছে ৫৪ তম জাতীয় সমবায় দিবস ২০২৫।

১লা নভেম্বর শনিবার সকালে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে বর্ণাঢ্য সমবায় র‌্যালি ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি উদ্বোধন হয়ে নানা আয়োজনে পালিত হয়েছে। পরে উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষে (বজ্রকণ্ঠে) আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠ এর মধ্য দিয়ে “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” শীর্ষক আলোচনা সভায় উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ জাকারিয়া এর সভাপতিত্বে ও সহকারী পরিদর্শক বাসুদেব ব্যানার্জি এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার। এছাড়াও  টুঙ্গিপাড়া উপজেলার সকল সমবায় কর্মকর্তা ও বিভিন্ন এলাকার সমবায়ি এবং মাঠ কর্মিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সমবায় সমিতির ৭ জন উপকারভোগীদের মাঝে ঋণ চেক বিতরণ করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে দেশের দারিদ্র বিমোচন সম্ভব হচ্ছে, সমবায়ীরা নিজেরা যেমন স্মাবলম্বী হন, তেমনি পরিবার, সমাজ ও দেশকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করে। সেই সাথে এই গণমুখী সমবায় সাধারণ মানুষের অধিকার আদায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়তে ও একটি সুখী সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে সমবায়ীদের আরো এগিয়ে আসতে হবে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top