সকল মেনু

গণঅভ্যূত্থানের বর্ষপূর্তিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী নানা আয়োজন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানের এক বছর পূর্তি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। শহিদদের স্মরণ এবং গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করতেই এই আয়োজন।

এই উপলক্ষে গত ২৫ জুন ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের নির্দেশনায় ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা আহ্বায়ক এবং লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. অলি উল্লাহ সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঘোষিত মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে—

১ জুলাই: মসজিদ ও মন্দিরে শহিদদের স্মরণে দোয়া ও প্রার্থনা

৭ জুলাই: জুলাই হত্যাযজ্ঞের খুনিদের বিচারের দাবিতে গণ-স্বাক্ষর কর্মসূচির সূচনা (চলবে ১ আগস্ট পর্যন্ত)

১৪ জুলাই: জুলাইয়ের ডকুমেন্টারি প্রদর্শন

১৬ জুলাই: কালো-ব্যাজ ধারণ, ত্রিশালের শহিদ পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ ও কবর জিয়ারত

১৭ জুলাই: ‘জুলাই স্মরণ’ অনুষ্ঠান

২২ জুলাই: ‘জুলাই ৩৬ কর্ণার’ উদ্বোধন

২৩ জুলাই: গ্রাফিতি অঙ্কন কর্মসূচী ও এষড়নধষ ঝড়ষরফধৎরঃু প্রদর্শনী

২৪ জুলাই: জুলাই-আগস্ট স্মরণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

৫ আগস্ট: শহিদদের জন্য দোয়া ও প্রার্থনা, বিজয় র‌্যালি, আলোচনা সভা, বিতর্ক, গান, কবিতা আবৃতি ও পুরস্কার বিতরণী

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, প্রয়োজনে কর্মসূচিতে সংযোজন বা বিয়োজন হতে পারে। বিশ্ববিদ্যালয় পরিবারসহ স্থানীয় জনগণকে এসব আয়োজনে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top