সকল মেনু

দুর্গাপুরে তামাক নিয়ন্ত্রণ আইনবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

রাজশাহীর দুর্গাপুরে তামাক নিয়ন্ত্রণ আইনবিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদের মিনি হলরুমে এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন। তিনি বলেন, “ধূমপানের ক্ষতিকর দিক সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে প্রচার চালাতে হবে। একইসাথে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সমাজ ও পরিবারকে ধূমপানের ক্ষতি থেকে রক্ষা করতে হবে।”

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুহুল আমীন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদৌস, কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবণী, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মদ, থানার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, বিভিন্ন দপ্তরের প্রধান এবং জনপ্রতিনিধিগণ।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা অংশ নেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top