নওগাঁর রাণীনগরে আইডিয়াল একাডেমির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ জুন) বিকেলে উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ামে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আইডিয়াল একাডেমির সভাপতি মো. নজরুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে ও শিক্ষক পাভেল রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী বিএনপি নেতা আলমগীর কবির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. মোস্তাফিজুর রহমান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাণীনগর মহিলা কলেজের সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম, আবাদপুকুর কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক নবাব, রাণীনগর উপজেলা বিআরডিবি চেয়ারম্যান সরফরাজ খাঁন, এ্যাডভোকেট জয়নাল আবেদীন প্রমুখ।
এছাড়া ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আইডিয়াল একাডেমির শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দসহ অনেকেই অংশ নেয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।