সকল মেনু

চাঁপাইনবাবগঞ্জে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

চাঁপাইনবাবগঞ্জে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩৬) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে। এ সময় একজন আহত হয়েছে। আহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
সোমবার (১০ মার্চ) সকালে চাঁপাইনবাবগঞ্জ- রাজশাহী মহাসড়কের দারিয়াপুর নতুন ট্রাক টার্মিনাল এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম রাজশাহীর পবার ডাংগীরপাড়া রামচন্দ্রপুর এলাকার সাইদুর রহমানের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, সকালে চাঁপাইনবাবগঞ্জে দারিয়াপুর নতুন ট্রাক টার্মিনাল এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হয়।

এতে ট্রাক চালক সাদ্দাম ঘটনাস্থলে মারা যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top