পাবনার সাঁথিয়ায় চুরি, ডাকাতি মারামারিসহ নয়টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আশরাফুল ( ৩২) নামে এক যুবকের দুই হাতের কব্জি কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
আশরাফুল সাঁথিয়া কলেজ পাড়া গ্রামের নুর ইসলামের ছেলে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) দুপুর সাঁথিয়া পৌরসভাধীন টেলিফোন এক্সচেন্জ অফিসের পাশে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে হাত কাটা কব্জির সন্ধান পায়নি পুলিশ।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সে একজন ওয়ারেন্টভুক্ত আসামী। তার বিরুদ্ধে থানায় নয়টি মামলা রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।