পাবনা সাঁথিয়ায় উপজেলায় ইট বোঝায় ট্রলির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ২ জন যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। তাদের গুরুত্ব অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ (মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের চাকলা মহিষকোলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়া জেলার শেরপুর উপজেলার পুকুরা পাড়া এলাকার মৃত বাদশার ছেলে মো. মামুন হোসেন (৩২) ও পাবনার আমিনপুর থানার চর কান্দি এলাকার প্রশান্ত মিস্ত্রীর স্ত্রী ননিতা রাণী (৪৫)। আহতদের পরিচয় পাওয়া যায়নি।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সাইদুর রহমান জানান, সিএনজিটি পাবনার কাশীনাথপুর থেকে যাত্রী নিয়ে বেড়ার দিকে যাচ্ছিল। এ সময় তারা ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে ইট বোঝাইকৃত একটি ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং দুইজন আহত হন।
ট্রলিসহ ড্রাইভার ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ।
ফন্ট সাইজ:
0Shares
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।