সকল মেনু

অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ ইংলিশ অধিনায়ক

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে গতকাল মাঠে নেমেছিল ভারত। আগেই সিরিজ নিশ্চিত করা স্বাগতিকরা শেষ ম্যাচে ইংলিশ বোলারদের বিপক্ষে রীতিমত তান্ডব চালিয়েছে। আর তাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অভিষেক শর্মা।

তরুণ এই ওপেনার গতকাল খেলেছেন ৫৪ বলেই ১৩৫ রানের ইনিংস। ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস এটি। এছাড়া ভারতের হয়ে টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন তিনি।

৩৭ বলে সেঞ্চুরি করা অভিষেক গতকাল ছক্কা মেরেছেন ১৩টি, এছাড়া তাঁর ইনিংসে চার ছিল ৭ টি। ভারতের দেওয়া ২৪৮ রান তাড়া করতে নেমে অভিষেকের একার রানই করতে পারেনি ইংল্যান্ড, অল আউট হয়েছে ৯৭ রানে।

এদিকে ১৫০ রানের বিশাল জয়ের পর অভিষেককে প্রশংসায় ভাসিয়েছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। তিনি বলেন, ‘আমি টি-টোয়েন্টিতে এর চেয়ে ভালো সেঞ্চুরি দেখিনি যেখানে প্রতিপক্ষের বোলাররা ঘণ্টায় ১৪০-১৫০ কিলোমিটার গতিতে নিয়মিত বোলিং করেছে। এই ক্রিকেটাররা একে অন্যের বিপক্ষে অনেক ক্রিকেট খেলেছে। ভারতীয় ক্রিকেট তো এটাই। যখন ফল আপনার পক্ষে আসে, সবকিছু ভালোমতো চলে। ১৪০-১৫০ কোটি ভারতীয়কে প্রতিনিধিত্ব করার অর্থ কী, সেটা আমাদের ক্রিকেটাররা জানে।’

অভিষেকের প্রশংসা করেছেন ইংলিশ অধিনায়ক জশ বাটলারও। তিনি বলেন, ‘আমি অনেক ক্রিকেট খেলেছি এবং অভিষেক শর্মাকে কৃতিত্ব দিতে হবে। নিশ্চিত হয়ে কীভাবে শট খেলতে হয়, সেটা অভিষেককে দেখলাম। সে সত্যিই অসাধারণ খেলেছে।’

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top