নওগাঁর আত্রাই পুলিশ অভিযান চালিয়ে নাশকতা মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে। শুক্রবার সকালে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফকার করা হয়। গ্রেফতারকৃতদের গতকাল শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন জানান, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভর-তেতুলিয়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে শিপন প্রামানিককে (৪২) গ্রেফতার করা হয়। গ্রেফতার শিপন ভোঁপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি।
একই সময় একই গ্রামের আফজাল খানের ছেলে মানিক খানকেও (৪২) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মানিক খান ভোঁপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। তিনি আরো জানান গ্রেফতারকৃতরা আত্রাই থানায় দায়েরকৃত নাশকতা মামলার আসামী। তাদেরকে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।