“চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, আমার গ্রাম আমার দেশ মাদকমুক্ত বাংলাদেশ” এ স্লোগানকে সমানে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে কুখ্যাত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী কাজল মিয়া ও তার সহযোগীদের বিচার দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার উত্তর গোবিন্দপুর রুছমত মাস্টার বাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকাবাসীর আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিলটি এলাকায় গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাকচাঁন্দা বাজারে গিয়ে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশে এালাকাবাসী পক্ষে বক্তব্য রাখেন, হারিছ চৌধুরী, গোবিন্দপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য চাঁন মিয়া, সুমন, উত্তর গোবিন্দপুর ঈদগাহ মসজিদের ইমাম মাওলানা বিল্লাহসহ আরও অনেকে।
এ সময় বক্তারা মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখার আহ্বান জানান।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, “মাদকের বিরুদ্ধে নিয়মিত কার্যক্রম পরিচালনা করতে হবে এবং সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক প্রতিরোধ আরও জোরদার করতে হবে।”
প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণ করেন এবং প্রশাসন, পরিবার ও সমাজের সম্মিলিত সহযোগিতায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার অঙ্গীকার করেন।
এ ব্যাপারে হোসেনপুর থানা অফিসার ইনচার্জ মারুফ হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে মাদক ব্যবসায়ীরা কোনভাবেই ছাড় পাবে না মাদককে নির্মূল করাই আমাদের মূল লক্ষ্য।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।