নওগাঁর আত্রাইয়ে ৩৩ প্রতিবন্ধীর মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রতিবন্ধী বিষয়ক অফিসের আয়োজনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শেখ মো: আলাউল ইসলাম সরাসরি প্রতিবন্ধীদের হাতে সহায়ক উপকরণ তুলে দেন।
উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার খাইরুল আলম, সাব-রেজিস্ট্রার মিজানুর রহমান, প্রতিবন্ধী বিষয়ক অফিসার পিএম কামরুজ্জামান, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, সমাজসেবা অফিসার সোহেল রানা, যুবউন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, পরিসংখ্যান অফিসার সাইফুল ইসলাম, কনসালটেন্ট ডা: আসাদুজ্জামান প্রমুখ।
উপজেলা প্রতিবন্ধী বিষয়ক অফিসার পিএম কামরুজ্জামান জানান, বিতরণকৃত সহায়ক উপকরণে রয়েছে হুইল চেয়ার ১৭টি, ট্রাইসাইকেল ৩টি, অক্সিলারী ক্রাচ ২টি, এলবো ক্রাচ ৩টি, ওয়াকার ২টি এবং হেয়ারিং এইট ৬ জনকে প্রদান করা হয়েছে। এ সহায়তা প্রতিবন্ধী ব্যক্তিদের দৈনন্দিন জীবনযাত্রা সহজতর করতে এবং তাদের চলাচলে স্বাবলম্বী হতে সহায়তা করবে।
উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো জানিয়েছে, এই ধরনের উদ্যোগ প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্থানীয়রা প্রশংসা করেছেন, এবং আশা প্রকাশ করেছেন যে ভবিষ্যতেও নিয়মিতভাবে এই ধরনের সহায়তা কার্যক্রম চলবে।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগ শুধুমাত্র সরাসরি উপকরণ প্রদানেই সীমাবদ্ধ নয়, বরং সমাজে প্রতিবন্ধীদের প্রতি সচেতনতা বৃদ্ধি এবং তাদের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অংশ হিসেবেও কাজ করছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।