‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জাতীয় ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন, র্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির সভাপতি মু. আতিকুল ইসলাম আজমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী। এতে আরো উপস্থিত গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক, কৃষি কর্মকর্তা মো. সাকলাইন হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রাইসুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ, উপজেলা হিসাবরক্ষণ অফিসার আজিজুল ইসলাম, গোমস্তাপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমেদ, উপজেলা দুর্নীতিবিরোধী কমিটির সাধারণ সম্পাদক মু. সারওয়ার জাহান সুমন, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, স্থানীয় গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রমূখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।