সকল মেনু

রাকসুতে প্রথম নারী ভিপি প্রার্থী তাসিন খান

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)–র ৬৩ বছরের ইতিহাসে এই প্রথম কোনো নারী শিক্ষার্থী ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট-এর ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাসিন খান শুক্রবার অনানুষ্ঠানিকভাবে তার প্রার্থীতা ঘোষণা করেছেন।

রাকসু প্রতিষ্ঠা (১৯৬২) থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ১৪টি নির্বাচনে কোনো নারী প্রার্থী বা নির্বাচিত ভিপি দেখা যায়নি। এরপর দীর্ঘ ৩৫ বছর বিরতির পর প্রবল প্রতিদ্বন্দ্বিতার মুখে ২০২৫ সালের সেপ্টেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে তাসিন খান একাই নয়, ছাত্রী হলের একাধিক ছাত্রীও কেন্দ্রীয় সংসদের শীর্ষ পদে প্রার্থীতা ঘোষণা করেছেন। তবে ভাইস প্রেসিডেন্ট পদে তিনিই প্রথম।

এ বিষয়ে তাসিন খান বলেন, আমি চাই এমন একটি রাকসু, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা, সাংস্কৃতিক বহুত্ব, এবং মানবিক মূল্যবোধের চর্চা হবে প্রতিদিনের বাস্তবতা। দীর্ঘদিন ধরে অচল থাকা এই প্লাটফর্মকে সক্রিয় ও কার্যকর করার লক্ষ্যে আমি আসন্ন রাকসু নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রার্থীতা ঘোষণা করছি। আমি কামনা করছি, যারা বিশ্বাস করেন নেতৃত্ব মানে দায়িত্ব, স্বচ্ছতা এবং সাহসিকতা, তারা যেন এই যাত্রায় আমার পাশে থাকেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top