সকল মেনু

সস্ত্রীক ব্যাংকক গেলেন মির্জা আব্বাস, নেবেন চিকিৎসা

এবার চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে একটি ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশে স্ত্রী ও ছেলেকে নিয়ে রওনা হন তিনি।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সকালে একটি ফ্লাইটে স্ত্রী ও ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য ব্যাংকক গেছেন মির্জা আব্বাস।

এর আগে ১৫ আগস্ট স্ত্রী ও ছেলে নিয়ে লন্ডন যান বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, তিনিও চিকিৎসার জন্য লন্ডন গেছেন।

এ ছাড়া বর্তমানে স্ত্রীসহ চিকিৎসার জন্য ব্যাংককে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top