সকল মেনু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে শিবগঞ্জ পৌরসভার চক দৌলতপুর এলাকায় এ ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন চক দৌলতপুর এলাকার মো. মোরসালিনের স্ত্রী মোছা. মুরশিদা খাতুন (২৯) এবং তাদের ছেলে মো. মুজাহিদ হোসেন (১০)।
ওসি জানান, মুরশিদা খাতুন বাড়ির আঙিনায় কাপড় শুকাতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে আসে তার ছেলে মুজাহিদ, কিন্তু সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মা-ছেলের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top