সকল মেনু

বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি

রাজশাহীতে বিপৎসীমার কাছাকাছি রয়েছে পদ্মার নদীর পানি। সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে পয়েন্টে পদ্মার পানি বেড়ে ১৭ দশমিক ৩৯ মিটার দিয়ে প্রবাহিত হয়। ফলে টি-বাঁধের কাছে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের পশ্চিম অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী পয়েন্টে পদ্মার পানির বিপৎসীমা ধরা হয় ১৮ দশমিক ০৫ মিটার। বর্তমানে মাত্র ৬৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পরবর্তী দুইদিন অর্থাৎ মঙ্গলবার ও বুধবার পানি আরও বাড়তে পারে। জুলাই মাসের শুরু থেকেই রাজশাহীর পদ্মার পানি বাড়তে শুরু করে। প্রতিদিন গড়ে ২০ সেন্টিমিটার পর্যন্ত পানি বাড়ছে। রাজশাহীতে গত ২৪ জুলাই রাজশাহীতে পদ্মা নদীর পানি বেড়ে হয়েছিল ১৬ দশমিক ৩৫ মিটার। তারপর আবার তা কমতে থাকে।

পাউবো জানায়, গত ৩১ জুলাই থেকে আবারও পানি বাড়তে থাকে। ৭ জুলাই ২৪ ঘণ্টায় পানি বেড়েছিল ২৪ সেন্টিমিটার। তারপর থেকে পানি বৃদ্ধি অব্যাহত আছে। ৭ তারিখ পানি বেড়ে প্রবাহিত হয় ১৬ দশমিক ৮০ সেন্টিমিটারে। ৮ তারিখ প্রবাহিত হয় ১৬ দশমিক ৯৩ সেন্টিমিটারে। ৯ তারিখ ১৭ দশমিক ০২ সেন্টিমিটারে প্রবাহিত হয়। ১০ তারিখ প্রবাহিত হয় ১৭ দশমিক ২২ সেন্টিমিটারে।

সর্বশেষ সোমবার সকাল ৬টায় পানি বেড়ে হয়েছে ১৭ দশমিক ৩২ মিটার। সন্ধ্যা ৬টায় সেটি বেড়ে দাঁড়ায় ১৭ দশমিক ৩৯ সেন্টিমিটারে। রাজশাহীতে পদ্মা নদীর পানির বিপৎসীমা ১৮ দশমিক শূন্য ৫ মিটার। ফলে মাত্র ৬৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের পশ্চিম অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুখলেসুর রহমান বলেন, রাজশাহী পয়েন্টে প্রতিদিনই পদ্মার পানি বাড়ছে। এতে চরসহ পদ্মার তীরবর্তী এলাকায় পানি উঠেছে। দুইদিন পানি আরও বাড়তে পারে। তবে বন্যার মত আশঙ্কা এখনও নেই।

তিনি বলেন, রাজশাহী নগরীর টি-গ্রোয়েনের নিরাপত্তায় জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি সেখানে প্রবেশাধিকারও নিষিদ্ধ করা হয়েছে। স্থানীয়দের সেখান থেছে সরে যেতে বলা হয়েছে।

উল্লেখ্য, রাজশাহী পদ্মার পানি সর্বশেষ ২০১৩ সালে ৭ সেপ্টেম্বর পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম করে ১৮ দশমিক ৭০ সেন্টিমিটারে ওঠে। এরপর আর কখনো পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম করেনি।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top