সকল মেনু

ঠাকুরগাঁওয়ে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে মাছের পোনা বিতরণ

ঠাকুরগাঁও সদর উপজেলায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং মাছ চাষে উদ্বুদ্ধ করতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক বিনামূল্যে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা বিতরণ করেছে।
সোমবার (১৫ জুন) সকালে ঠাকুরগাঁও ব্র্যাক গোবিন্দনগর শাখা কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার হতদরিদ্র ও প্রান্তিক সদস্যের মাঝে ৮ হাজার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা বিতরণ করা হয়।
 ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় বাস্তবায়িত এ উদ্যোগের মাধ্যমে প্রত্যেক উপকারভোগীকে ২ হাজার ৫০০টি করে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক ঠাকুরগাঁও-১ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক, সুলতান মাহাবুব।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর আহমেদ ওমর ফারুক।
প্রধান অতিথির বক্তব্যে আহমেদ ওমর ফারুক, “গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আয়বর্ধক কর্মকাণ্ডের বিকল্প নেই। মাছ চাষ বর্তমানে একটি লাভজনক খাত সঠিক পরিকল্পনা ও পরিচর্যার মাধ্যমে ক্ষুদ্র পরিসরেও উল্লেখযোগ্য আয় করা সম্ভব ব্র্যাকের এ ধরনের সহায়তা কর্মসূচি প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মাছের পোনা বিতরণকালে আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর  এলাকা ব্যবস্থাপক, আশরাফুজ্জামান, জেন্ডার প্রোগ্রাম আর এম সোহাগ আলী ঠাকুরগাঁও সদর অফিসে শাখা ব্যবস্থাপক, আবু সায়েম শেখ (,BCUP), জাহাঙ্গীর আলম, শাখা ব্যবস্থাপক( দাবি) এবং উপস্থিত ছিলেন, কৃষি ও বীমা প্রোগ্রামের সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রেজাউল করিম এবং উপস্থিত ছিলেন ব্র্যাকের অন্যান্য প্রোগ্রামের কর্মকর্তা বৃন্দ।
উপকারভোগীরা জানান, মাছের পোনা ও প্রশিক্ষণ তাদের জন্য অত্যন্ত সহায়ক হবে অনেকেই সীমিত সম্পদ নিয়ে মাছ চাষ শুরু করতে আগ্রহী ছিলেন, কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হচ্ছিল না। ব্র্যাকের এই সহায়তা তাদের নতুন করে স্বপ্ন দেখাচ্ছে।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top