সকল মেনু

১২ প্রকল্প উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে রাজশাহী বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) সকালে রাজশাহী সার্কিট হাউজে এই সভা হয়। এ সময় উপদেষ্টা ভার্চুয়াল মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সংস্থাগুলোর বাস্তবায়িত ১২টি প্রকল্পের উদ্বোধন করেন।

এর আগে উপদেষ্টা একদিনের সরকারি সফরে রাজশাহী সার্কিট হাউজে উপস্থিত হলে তাকে গার্ড অফ অনার প্রদর্শন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, এসপি ফারজানা ইসলামসহ সরকারি বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এরপর রাজশাহী থেকে তিনি নাটোরের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে তিনি স্বশরীরে নাটোর মিনি স্টেডিয়ামসহ ভার্চুয়ালি নাটোর এলজিইডি কর্তৃক বাস্তবায়িত প্রকল্পগুলোর উদ্বোধন করেন এবং সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top