সকল মেনু

সুনামগঞ্জে র‌্যাবের অভিযানে বিদেশী মদসহ গ্রেপ্তার ১

র‌্যাব-৯ সিলেটের সিপিসি-৩ সুনামগঞ্জের একটি দল শুক্রবার (২১ ফেব্রুয়ারী) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরি এলাকা থেকে ২০৭ বোতল বিদেশী মদের চালানসহ ১ জনকে গ্রেপ্তার করছে।

গ্রেপ্তারকৃত রিয়াদ (৩৬), কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার গোড়াদিঘা গ্রামের আ. রউফের ছেলে।

র‌্যাব-৯ সিলেটের সিপিসি-৩ সুনামগঞ্জের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নূরুন নবী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক গ্রেপ্তারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top