সুনামগঞ্জের প্রত্যন্ত হাওরাঞ্চল মধ্যনগর উপজেলায় সদর ইউনিয়নের গলহা গ্রামের একটি খাল থেকে মা ও তার দুই বছরের শিশু কন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১ টায় খাল থেকে তাদের লাশ উদ্ধার করে মধ্যনগর থানা পুলিশ।
নিহত মা বিলকিছ আক্তার ও তার দুই বছরের শিশুকন্যা বিথি, পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার দুর্লভপুর গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে মধ্যনগর থানার ওসি মনিবুর রহমান জানিয়েছেন, ওই মহিলা বিক্ষাবৃত্তির জন্য মধ্যনগরে এসেছিলেন। গলহা গ্রামের খাল পাড় হতে গিয়ে কোলের শিশুসহ স্রোতের তোড়ে ভেসে গিয়ে পানিতে ডুবে তাদের মর্মান্তিক মৃত্যু হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।