সকল মেনু

সীমান্তে চোরাকারবারি ধরতে ফাঁকা গুলি, ১০ মহিষ আটক

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখের আলী সীমান্তে চোরাকারবারিদের ধরতে গিয়ে দুই রাইন্ড ফাঁকা গুলি ছুড়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় সংঘবদ্ধ চোরাকারবারিরা ছত্রভঙ্গ হয়ে গেলে সেখান থেকে ১০টি মহিষ জব্দ করা হয়। মঙ্গলবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জে বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংক।
বিজিবি অধিনায়ক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে বাখের আলী সীমান্তের পদ্মা নদীর আলিমের ঘাটে অভিযানে যান বিজিবি সদস্যরা। এ সময় সেখানে সংঘবদ্ধ চোরাকারবারিদের দেখতে পান। চোরাকারবারিরা সংঘবদ্ধ অবস্থায় থাকায় বিজিবি সদস্যরা তাদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দে চোরাকারবারিরা পালিয়ে যান। পরে সেখান থেকে ১০টি মহিষ জব্দ করা হয়। সেগুলো ভারত থেকে অবৈধ পথে আনা হয়েছিল।
বিজিবি অধিনায়ক জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চোরাকারবারিদের বেশি দূর ধাওয়া করতে পারেননি বিজিবি সদস্যরা। ফলে তাদের কাউকে আটক করা যায়নি। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top