নাটোরের লালপুর উপজেলার পালিদোহা এলাকা থেকে পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ ঈশ্বরদীর যুবদল নেতা মাহমুদ হাসান ওরফে, (সোনামনি) ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মে) সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পালিদোহা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মাহমুদ হাসান সোনামনির কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয় পরে ঘটনাস্থল থেকে তার আরও তিন সহযোগীকেও আটক করা হয় গ্রেফতার মাহমুদ হাসান (সোনামনি) পাবনার ঈশ্বরদী উপজেলার যুবদলের সদস্য বলে জানা গেছে।
লালপুর থানার ওসি জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে
তিনি আরও বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় জড়িতদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।