সকল মেনু

সুনামগঞ্জে নিখোঁজ ব্যবসায়ীর সন্ধান চেয়ে মানববন্ধন

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গনিগঞ্জ বাজারের ব্যবসায়ী  ফখরুল ইসলাম জয়ের সন্ধানের দাবিতে দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুর আড়াইটায় বিজয় সমাজকল্যান সংস্থার আয়োজনে উপজেলার গনিগঞ্জ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গনিগঞ্জ বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সহসভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও বিজয় সমাজকল্যান সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধন বক্তব্য রাখেন, নিখোঁজ ব্যবসায়ী ফখরুলের বাবা মাওলানা বশির আহমদ, বিজয় সমাজকল্যান সংস্থার সাবেক সভাপতি ফরিদ আহমদ,  সহসভাপতি ছাব্বির আহমদ,  মনোয়ার হোসেন হিমেল, নির্বাহি সদস্য জিলাল উদ্দিন, শিব্বির আহমদ, ইউপি সদস্য মাহবুব তালুকদার, ব্যবসায়ী সাদ্দাম হোসেন, জাকারিয়া আহমদ, শাহ আলম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘গত ২৮ জুন সকালে প্রতিদিনের মত গনিগঞ্জ বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠান ফ্যামাস টেলিকমে আসেন ফখরুল ইসলাম জয়। কিন্তু ওইদিন রাতে আর বাড়ি ফেরেন নি ফখরুল।  তবেদোকানের সার্টার অর্ধেক নামানো অবস্থায় নিখোঁজ হয় সে। ওইদিন থেকে তার মোবাইল ফোনটিও বন্ধও রয়েছে। ফখরুলের আত্মীয়, বন্ধু-বান্ধবের সাথে যোগাযোগ করেও ফখরুলের কোনও খোঁজ মেলেনি। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। কিন্তু নিখোঁ’জের ৫ দিন পেরিয়ে গেলেও ফখরুলের কোনো সন্ধান পাওয়া যায় নি। আমরা পুলিশ প্রশাসনকে বলবো, তার ফোন ট্র্যাকিং ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ দেখে, ফখরুলকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে অক্ষত অবস্থায় উদ্ধার করে তার স্বজনদের কাছে তাকে ফেরত দিন।
মানববন্ধনে, কান্না জড়িত কন্ঠে নিখোঁ’জ ফখরুলের বাবা বশির আহমদ বলেন, ‘আমার ছেলে গত ৫ দিন ধরে নিখোঁজ। তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তার জন্য আমাদের পরিবারের সকলে খেয়ে না খেয়ে দিনাতিপাত করছে। আমি শান্তিগঞ্জ থানা পুলিশের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তারা যেন অতি দ্রুত আমার ছেলেকে অক্ষত অবস্থায় আমাদের মাঝে ফিরিয়ে দেয়।’
শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী জানান, ‘ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। নিখোঁজ ফখরুল ইসলামের সন্ধানে থানা পুলিশ কাজ করছে।’
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top