সকল মেনু

আত্রাইয়ে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে আলোচনা সভা

নওগাঁর আত্রাইয়ে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে এক আলোচনা সভার পাশাপাশি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুনার রশিদকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বান্দাইখাড়া ক্লাস্টারের শিক্ষকদের আয়োজনে সোমবার সকাল ১১টায় বান্দাইখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুনার রশিদের সভাপতিত্বে আটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হারুণ-অর রশিদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাযহারুল ইসলাম।
তিনি তার বক্তব্যে বলেন, প্রাথমিক শিক্ষাই জাতির ভিত্তি। আজকের শিশুরাই আগামী দিনের কর্ণধার, তাই তাদের জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। শিক্ষকরা সমাজের প্রকৃত নির্মাতা, তাদের নিষ্ঠাই শিশুদের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেবে।
তিনি অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবদানের কথাও স্মরণ করেন এবং বিদায়ী সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হারুনার রশিদের সেবা ও নেতৃত্বকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এ সময় তিনি শিক্ষক-অভিভাবক সমন্বয় ও সৃজনশীল শিক্ষাপদ্ধতির ওপর গুরুত্বারোপ করে বলেন, সরকার প্রাথমিক শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে, আমাদেরও স্থানীয় পর্যায়ে তা বাস্তবায়নে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পবিত্র কুমার, মো. রবিউল হাসান, মো. তারিক ইকবাল এবং উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর মো. রবিউল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে দীর্ঘদিনের সেবা ও নিষ্ঠার জন্য মো. হারুনার রশিদকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন-অর রশিদ।
এ এসময় উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক আব্দুল মজিদ, মো. ফয়েজ উদ্দিন, মোঃ জহুরুল ইসলাম দুলাল, জালাল উদ্দীন, মোজাম্মেল হক, মো. হারুণ, মো. আইনাল, মো. সোলাইমান, মো. রেজাউল হক, মো. মোছাঃ হাসিনা, রেহেনা, আশরাফুল ইসলাম (অব:),
সহকারী শিক্ষক মো. মিনহাজসহ বান্দাইখাড়া ক্লাস্টারের বিভিন্ন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ। আলোচনা সভা শেষে আত্রাই উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুনার রশিদকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।#
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top