সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় ফুসকা জব্দ করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (২৮ জুন) ভোর ৫টায় সুনামজিঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের রাজাপাড়া সীমান্ত এলাকায় মালিকবিহীন অবস্থায় একটি ট্রাকসহ ৬ হাজার ১৫৬ কেজি ভারতীয় ফুসকা জব্দ করে সুনামগঞ্জ ২৮ বিজিবির চিনাকান্দি বিওপি বিজিবি সদস্যরা।
২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দকৃত ভারতীয় ফুসকার আনুমানিক বাজার মূল্য ৫৫ লক্ষ ৩৯ হাজার টাকা। তিনি আরও বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত ভারতীয় ফুসকা ও ট্রাক সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।