সকল মেনু

সুনামগঞ্জে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা 

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের মধ্যবাজার, পশ্চিমবাজার, ট্রাফিক পয়েন্ট হয়ে দূর্গাবাড়ি মন্দির থেকে নতুনপাড়া এলাকায় গিয়ে শেষ হয়।
আজ শুক্রবার (২৭জুন) বিকেলে শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে ১০দিনব্যাপী মহোৎসবের অংশ হিসেবে জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণ্যাঢ্য শোভাযাত্রা বের হয় এবং আগামী ৫ ই জুলাই রথের উল্টো যাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল।
এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনরি সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ- ০৪ (সদর ও বিশ্বম্ভরপুরউপজেলা) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী, এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, এ্যাডভোকেট শেরেনুর আলী, সমাজসেবক সালাদীন রাজা চৌধুরী, পৌর বিএনপির আহবায়ক মোর্শেদ আলম, বাংলদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিমল বণিক, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট বিমান কান্তি রায়, শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক বিজয় তালুকদার বিজু, চন্দন কুমার রায়, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান দিলু, জেলা যুবদলের সহ সভাপতি সুজন মাহমুদ, হিন্দু কমিউনিটি নেতা অরুণ চন্দ্র দে, জ্যোতিময় দাস চপল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল বলেন, সম্প্রীতির রাজধানী হচ্ছে, হাওরের জেলা সুনামগঞ্জ। এই জেলায় প্রতিটি ধর্মের মানুষের মাঝে যে, সম্প্রীতির মেলবন্ধন রয়েছে তা, বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য উদাহরণ। তিনি আরো বলেন, সনাতন ধর্মবলম্বীদের বিশ্বাস জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন, ঈশ্বর। তার অনুপ্রেরনা পেলে, মানুষের মুক্তি লাভ হয়। জীবরুপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকে হিন্দু সম্প্রদায়ের ভক্তরা রথের উপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top